মিয়ানমারে আটক দেশটির সাবেক নেত্রী অং সান সু চির সাজা আরেক দফা কমানো হয়েছে বলে জানিয়েছেন তার এক আইনজীবী। খবর বিডিনিউজের।
রাষ্ট্রীয় এক ক্ষমার অংশ হিসেবে এবারও তার সাজা ছয়ভাগের এক ভাগ কমানো হয়েছে, বৃহস্পতিবার এমনটাই বলেছেন তার আইনজীবী দলের এক সদস্য। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দুই দফা সাজা কমল সু চির। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি নোবেল শান্তি পুরস্কারজয়ী এ রাজনীতিকের কারাদণ্ডকাল এখন ১৮ বছরের সামান্য বেশি, তার আইনজীবী দলের ওই সদস্য একথা বলেছেন।














