সীতাকুণ্ডে ৩০ লাখ টাকার ইলিশ ধরার জাল আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ১৫টি ইলিশ মাছ ধরার অবৈধ জাল আটক করেছে মৎস অধিদপ্তর। আটক করা ১ লাখ মিটার এসব জালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গতকাল রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার পরিচালক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্‌। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্ট গার্ড, ভাটিয়ারী জোন। মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধহাসপাতালের ভিড়ে স্বর্ণের চেইন চুরি, জনতার হাতে আটক ৭ নারী