সীতাকুণ্ডে পুকুরে ডুবে মোঃ তাওফিক মাহমুদ নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভাস্থ উত্তর ইদিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের স্থানীয় বাসিন্দা যুবক মোঃ জাফর।
স্থানীয়রা জানায়, তাওফিক পরিবারের অজান্তে খেলারত অবস্থায় বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোজি করার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে এলাকাবাসী শিশুটিকে পুকুরে ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত উত্তর ইদিলপুর ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ হাজ্বীর বাড়ির বাসিন্দা নূরছাপা সওদাগরের ছেলে বলে জানা গেছে।











