সি ফর চাটগাঁ মিডিয়ার উদ্যোগে সম্প্রতি লন্ডনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। চাটগাঁ হাউসে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সি ফর চাটগাঁ মিডিয়ার কো–ফাউন্ডার ও মিডিয়া ডিরেক্টর সেলিম হোসাইন। চাটগাঁ হাউস ও সি ফর চাটগাঁ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক প্রফেসর নাজিম উদ্দিন বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং ইতিবাচক ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চাকে উৎসাহিত করাই চাটগাঁ হাউস ও সি ফর চাটগাঁ মিডিয়ার অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বক্তব্য দেন সি ফর চাটগাঁর পরিচালক সেলিমুল হক, জিয়া বিন রাসেল, জামাল উদ্দিন, আজিজুল হক লিটন, আনোয়ার চৌধুরী মুজিব, আবদুল হাই, সাংবাদিক জাহেদুল আলম মাসুদ, সারওয়ার হোসেন, হেফাজুল করিম রকিব, মোহাম্মদ জুনায়েত রিয়াজ, চট্টগ্রাম সমিতি ইউকের ট্রেজারার আব্দুল মান্নান, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারি শেখ নাছের, সীতাকুণ্ড সমিতি ইউকের সদস্য জুয়েল আবেদীন চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, ডা. রেজাউল করিম, সারওয়ার সেলিম, সাবেক উইং কমান্ডার আমিনুর রহমান, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, নাজিম উদ্দিন ও সোহেল রানা। প্রেস বিজ্ঞপ্তি।











