সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবঙ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে গতকাল সোমবার এই কিটবক্স বিতরণ করা হয়। সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত কিটবঙ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক প্রফেসর ড. আজিজুন্নেছা। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম মনীষা স্মৃতি পরিষদের সভা
পরবর্তী নিবন্ধচানাচুরে রাসায়নিক ব্যবহার, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা