সিএসইতে লেনদেন ৫৮.৮০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫৮.৮০ কোটি টাকা। মোট ২,০১২টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১১৯.৮৯ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৮.৫০ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪৭.০১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৪০.৭৪ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৭,৪২৪.৫৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৭১৭.৭২ কোটি টাকা। সিএসইতে ৬১৯টি স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

পূর্ববর্তী নিবন্ধফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা!
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ২