সিএসইতে লেনদেন ২০.৫১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ২০.৫১ কোটি টাকা। ১,৬৯৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৩.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৪২.৫৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৫.৯১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.২৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯২.৮৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৩৬.৬৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯০৮,৯৮৮.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৯৭৮.২৪ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, দাম কমেছে ৯৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’
পরবর্তী নিবন্ধবিদেশ ভ্রমণ নয়, সোনা কেনা বন্ধ রাখুন