চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে ট্যুরিস্ট পুলিশে এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।












