চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, সাতকানিয়া সমিতির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষ্যে সাতকানিয়া সমিতির পক্ষ থেকে সিআইপি অহিদ সিরাজ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও অভিনন্দন জানান সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব সোরোয়ার উদ্দিন চৌধুরী, রফিকুল আলম, এম এ মান্নান, আবদুল মাবুদ চৌধুরী, নুরুল ইসলাম, আহম্মদ হোসেন, জসিম উদ্দিন, লায়ন নুরআলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














