সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে

তাঁতীদলের প্রচারণায় আবুল হাশেম বক্কর

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে কোতোয়াী, চকবাজার, বাকলিয়া ও ডবলমুরিং থানা তাঁতীদল। গতকাল কাজির দেওরির সমাদর ক্লাবের সামনে থেকে প্রচারণা শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাজির দেওরিতে ফিরে আসে। চট্টগ্রাম৯ আসনের তাঁতীদলের আহ্বায়ক মোঃ নুর হোসেন রমজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষের প্রচারণা চালান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, প্রধান বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ আবু ফয়েস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আব্বায়ক মোহাম্মদ আইয়ুব খান, মোঃ সাইদুর সদস্য নূর হোসেন, ডবলমুরিং থানার তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, রাহুল ধর। আরো উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ নাজিম, ২২নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ বেলাল, শাহ আলম, হাসান, লিটন নেতৃবৃন্দ। এসময় আবুল হাশেম বক্কর বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যামেলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধনির্বাচনী দায়িত্ব পালনে ৪১ বিজিবির ২০ প্লাটুন সদস্য