বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পোড়াবাড়ি পুলিশ ক্যাম্পের পশ্চিম পাশে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে বন্যার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, বন্যার স্রোতে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে। তবে বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসেন বলেন, আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির পরিচয় শনাক্তকরণ, ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।











