হাটহাজারীর ৪নং গুমানমর্দন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার এক মতবিনিময় স্থানীয় ইউ পি চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি বলেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গুমানমর্দন ইউনিয়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। যাতে করে গ্রামের মানুষ সহজে সেবা পেতে পারে। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,এস,এম ইমতিয়াজ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিঙন চৌধুরী, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. কাউসার আক্তার পপি, চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালের উদ্যোক্তা ডা. মঈনুল ইসলাম মাহমুদ, উত্তর জেলা আ.লীগনেতা সিরাজদ্দৌল্লাহ চৌধুরী, আ’ লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী, মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী। গুমানমর্দ্দন ইউ পি সচিব আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান।











