কেরানীহাটে বনফুলের নতুন শাখা উদ্বোধন

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা, বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, বনফুল প্রতিষ্ঠার পর থেকে খাবারের গুণগত মান নিয়ে কোনো আপোষ করিনি। সবসময় গ্রাহকের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করে আস্থা অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে। তিনি গতকাল শনিবার সাতকানিয়ায় বনফুল অ্যান্ড কোম্পানির (পরিবেশক-শাহ জাব্বারিয়া ফুডস) কেরানীহাট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বনফুল অ্যান্ড কোম্পানি জি এম আমানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বনফুল অ্যান্ড কোম্পানির এমডি ওয়াহিদুল ইসলাম, এজিএম আলাউদ্দীন ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. সেলিম। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আকতার, শিল্পপতি নেজাম উদ্দীন, অ্যাড. শাহারিয়ার, এরফানুর রহমান সুমন, আবু ছালেহ শান, ফেরদৌস আলম, সামশুল ইসলাম, ফারুক আজম, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগের নেতাকর্মীদের আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধসরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আন্তরিক : ব্যারিস্টার আনিস