ফটিকছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন, চারা ও সার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও পার্টনার কংগ্রেস গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিজমির পাশের খাল পুনঃখননের কাজও চলমান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মিহীর চক্রবর্তী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ বাবুল, ভূজপুর কৃষকদলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বেলাল মেম্বার ও নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহ্বায়ক হাসানুল কবির। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা, সার, কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











