সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ছয় নির্দেশনা

১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, তদারকি এবং কর্মকর্তাকর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু ও নিয়মিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন এবং কর্মকর্তাকর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সব প্রতিষ্ঠান প্রধান স্বস্ব হাসপাতাল নিজ দায়িত্বে সার্বক্ষণিকভাবে পরিষ্কারপরিচ্ছন্ন রাখবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালের পরিষ্কারপরিচ্ছন্নতা মনিটর করবেন। পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতাল প্রতি শনিবার হাসপাতালে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। প্রত্যেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উল্লিখিত তারিখসমূহে সংযুক্ত তালিকা (সংযুুক্ত০১) অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সচিত্র পরিদর্শন প্রতিবেদন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করবেন। প্রত্যেক সিভিল সার্জন মাসের প্রত্যেক শনিবার সংযুক্ত তালিকা (সংযুক্ত০২) অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ পরিদর্শন করবেন। এরপর সচিত্র পরিদর্শন প্রতিবেদন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করবেন। ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করবেন। ব্যর্থতায় প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধকেপ ভার্দের প্রবল প্রতিরোধ, আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়
পরবর্তী নিবন্ধজুলাই হত্যায় জড়িতদের বিচার হবেই : প্রধানমন্ত্রী