সবার সহায়তায় বাঁচতে চান এয়ার খাঁন

| বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের সত্তারহাট ভিংরোল গ্রামের বৃদ্ধ ইউসুফ মিয়ার পুত্র এয়ার খাঁন (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। দেশের চিকিৎসকরা বলছেন, বিদেশ নিয়ে দ্রুত তার লিভার ট্রান্সপ্লান্ট দরকার। নাহয় খুব বেশিদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এজন্য দরকার পড়বে আনুমানিক ৪৫ লাখ টাকা।

সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিবর্গসহ বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহায়তার আবেদন জানিয়ে এয়ার খাঁন বলেন, আমার সাড়ে ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে। ওর জন্য হলেও পৃথিবীর আলো–বাতাসে আমি আরও কিছুদিন বেঁচে থাকতে চাই। কিন্তু আমার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্লিজ, যার যার সাধ্যমত সহায়তার হাতটি বাড়ান। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুব দরকার।

সহায়তা পাঠানোর ঠিকানা : Md. Tar Khan, A/C NO– ১১৫৪১০১১৬৭৮৩৪। Pubali Bank PLC, Anowara Branch, Chattogram. বিকাশ এজেন্ট– ০১৮৭৩০৮৬০৫১, বিকাশ পার্সোনাল– ০১৮১৩৩৫৩৫২৫

পূর্ববর্তী নিবন্ধপূর্ব মোহরা আজিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধমানুষ হত্যাকারীদের সমূলে উৎখাতে রাউজানবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে