ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের নারী দল ঘোষণ্ল্লা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে টি–টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে– ৩০ এপ্রিল ও ২ মে। বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস। স্ট্যান্ড বাই : ফারজানা হক, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, তাজনেহার।













