নববর্ষ আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করেছে : ওয়াহিদ মালেক

নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাবে দিনব্যাপী বৈশাখী মেলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেছেন, নববর্ষ বাংলা সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর ধরে এই সংস্কৃতি আমরা লালন করে আসছি। এটা আমাদের সামাজিক এবং পারিবারিক বন্ধনকেও সুদৃঢ় করেছে। গতকাল নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাব আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ওয়াহিদ মালেক শত শত বছর ধরে চলে আসা এই ধারাকে ‘সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা’ আখ্যায়িত করে বলেন, এখানেই আমাদের শেকড় লুকিয়ে আছে। নিজেদের শেকড়ের যত্নে তিনি এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আসিফ সিরাজ। এ সময় অন্যান্যদের মধ্যে কোঅপারেটিভ সোসাইটির সহসভাপতি দিলরুবা আহমদ, পরিচালক তাজুল ইসলাম কামাল, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইফতেখারুল হক চৌধুরী রানা, ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক এএসএম শফিউল আলম চৌধুরী, তাসরিফ আল ফরমান, আহমেদ খালেদ বিন সালাউদ্দীন, ইসমাম চৌধুরী, আলী ইমরুল হক, মো. শাহী ওমরান শাহীন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা
পরবর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে নারী টি-টোয়েন্টি দল ঘোষণা