নগরীর ব্যাটারি গলি নিবাসী ও কৃষ্ণানন্দ মঠের সাধারণ সম্পাদক শিশির দে (৫৬) গত ১৪ এপ্রিল দুপুর ১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, ২ ভাই ও ২ বোনসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বিকালে নগরীর বলুয়ার দীঘি পাড়স্থ অভয়মিত্র শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াত শিশির দে গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ–সভাপতি প্রবীর দে’র ছোট ভাই ও যুগ্ম সাধারণ সম্পাদক মিহির দে’র বড় ভাই।
শিশির দে’র মৃত্যুতে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দাশ সিধু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, কৃষ্ণানন্দ মঠ পরিচালনা পরিষদ, ব্যাটারি গলি পূজা উদযাপন পরিষদ, জ্যোতির্ময় পরিচালনা পর্ষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














