শারজায় দুর্ঘটনায় রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

আমিরাতের শারজায় এক দুর্ঘটনায় রাউজানের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গত ১৪ ডিসেম্বর মুহাম্মদ ইকবাল (৪২) নামের এই প্রবাসী তার গাড়ির গ্যারেজে কাজ করছিলেন। এসময় একটি গাড়ি গ্যারেজের ভিতরে প্রবেশ করতে গিয়ে গাড়ির ধাক্কায় ওই প্রবাসী নিহত হন।

নিহত প্রবাসী উপজেলার কদলপুর ইউনিয়নের সৌম্যজ্জাহাট এলাকার কাজী হাবিলদার বাড়ির কাজী এনামুল হকের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইকবাল দুই মেয়ে এক সন্তানের জনক।

দুঘর্টনার খবর পরিবারের কাছে এলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী স্বজনরা বলেছেন লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে তিনদিনের ভর্তি মেলা শুরু
পরবর্তী নিবন্ধআখাউড়া-আগরতলা ট্রেন চলাচল শুরু জুনে