শান্তি ফিরিয়ে আনতে

শরণংকর বড়ুয়া | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সর্বত্র শত সহস্র লোভী মানুষ শকুনের দল ক্ষমতা অপব্যবহার করে নীরহ মানুষের ঘাম ঝড়ানো অর্থ সম্পদ অস্থি মাংস গিলে খাচ্ছে। কাড়ি কাড়ি টাকা অবৈধভাবে দেশ থেকে পাচার করছে, আরম আয়েস করছে। জঙ্গলী হিংস্র জন্তুুর ন্যায় আপন জনের রক্ত চুষে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হুংকার দেয় প্রতি নিয়ত। অত্যাচার অনাচারে ভীষণ ক্ষুব্ধ জনগণ আজ। জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে কিছু নপুংশক লোভী। মুখোশের আড়ালে পবিত্র ধরণীকে করেছে কলংকিত। এদের অন্তরে নেই দেশ প্রেম, মানবিকতা, নেই মৈত্রী ভালোবাসা। এরা সত্য সুন্দর বুঝে না। এরা হৃদয়হীন মানুষ। নির্লজ্জ কাপুরুষের দল। সোনার বাংলার সুনীল আকাশ বাতাস মধুর পাখির কুঞ্জন সবুজ প্রকৃতি পল্লীর মেঠোপথ অপরূপ সৌন্দর্য এগিয়ে যাওয়া দেশ এবং পরিবেশ বাস অযোগ্য প্রায় লোভী স্বার্থান্বেষীদের কর্মকাণ্ডে। এখন সময়ের দাবি অমানবিক মানুষের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জলন্ত বারুদের ন্যায়। অসহায় ভেবে শাসনের নামে শোষণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জীবন আজ নির্মমভাবে বিপণ্ন। প্রতিনিয়ত জুলুম, দখলতন্ত্রের বলি হচ্ছে অসহায় মানুষ। স্বাধীনতার পবিত্রতা রক্ষা করতে হলে, সুখ, শান্তি ফিরিয়ে আনতে শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। ভেজাল আর জোড় জুলুম করে দিনে দিনে কোটিপতি বনে যাবে তা হতে দেওয়া যাবে না। এই অপচিন্তা ভাবনার বিরুদ্ধে তেজোদৃপ্ত কন্ঠে সত্য প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবোটে লাইফজ্যাকেট রাখা জরুরি
পরবর্তী নিবন্ধপাবলিক পরীক্ষায় এফ গ্রেড তথা ফেল প্রথা বাতিল করেই গ্রেড চালু করা হোক