শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগে গুরুত্ব

খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, অতিরিক্ত শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের হর্ন, নির্মাণ কাজ এবং উচ্চ শব্দে মাইক ব্যবহারের কারণে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলেছে। তারা শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাছান আহম্মদের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলন
পরবর্তী নিবন্ধদুদিনের কালবৈশাখী, বিপর্যস্ত মীরসরাইয়ের জনজীবন