কোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলন

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ক্ষমতার দম্ভে জুলাই চেতনা থেকে সরকারের বিচ্যুতি কারো জন্য কল্যাণকর হতে পারে না। গত মঙ্গলবার দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে কোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকল রাজনৈতিক শক্তির দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজে স্থায়ী শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সংগঠনের রুকনদের উদ্দেশে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব শুধু সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করাও আমাদের কর্তব্য। তিনি আগামী ৪১৮ মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের পূর্ব প্রস্তুতিসহ কার্যক্রম জোরদার করা, এবং মানুষের মাঝে ইসলামের আদর্শ তুলে ধরা এবং সমাজের অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদে সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন, থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের এবং আহমদ রশিদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের।

সম্মেলনে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, সাইয়েদ মোহাম্মদ আলী, নুরুল কবীর, নাজিম উদ্দীন, অ্যাডভোকেট আনোয়ার সাদত, অ্যাডভোকেট এহতেশামুল হক, একরামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের অভিষেক
পরবর্তী নিবন্ধশব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগে গুরুত্ব