লোহাগাড়ায় দুই রিকশাচালককে গুলি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১১:০১ অপরাহ্ণ

লোহাগাড়ায় পৃথকস্থানে দুই জন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের কুমিরাঘোনা ও ৯ নাম্বার ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের পুত্র কাইয়ুম শরিফ (১৯) ও বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসের পুত্র মো. আকিব (২০)। তারা দুজনই ব্যাটারিচালিত রিক্সা চালক।

জানা যায়, আকিব রিক্সাযোগে স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহণ করতো। পরে তাদের মালামাল পরিবহণে অপরাগতা করেন। তাই আকিবকে ওই সন্ত্রাসী বাহিনী গুলি করেছে বলে পরিবারের দাবি। আকিব হাত ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।

অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে দিয়ে চলে আসার সময় কে বা কারা তাকে গুলি করে। এতে পিটের একাধিকস্থানে তিনি গুলিবিদ্ধ হন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে এসবিএস-এর জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ‘জামাল টাইগার্স’