লোহাগাড়ায় কাভার্ড ভ্যান- মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৪

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৪৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাইক্রোবাসের চালক মো. এমরান (৪৬), যাত্রী মো. আমির আহমদ (৫৪), জিসান (২৫) ও আবদুল্লাহ (৩৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কঙবাজারমুখী কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখী একটি মাদ্‌রাসার শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসে ফেরার পর এক বছরে কত আয় ট্রাম্পের
পরবর্তী নিবন্ধএনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনায় দেশের স্বার্থ সবার আগে : বন্দর চেয়ারম্যান