লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় জিয়াবুল হোসেন (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পন্ডিত পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াবুল ওই এলাকার আবদুল হাকিমের পুত্র এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য। জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় জিয়াবুল হোসেন এজাহারনামীয় আসামি। এছাড়া তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গতকাল রোববার গ্রেপ্তার জিয়াবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৈরি আবহাওয়ায় সপ্তাহে চারদিন ঢাকার বিমান নামবে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় বীচের বাগান থেকে সরিয়ে ৩১টি দোকানকে মূল রাস্তার পাশে পুনর্বাসন