লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের স্মরণসভা

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৫৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজিএমইএর সাবেক প্রথম সহ–সভাপতি লায়ন মাহ্বুব আলীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার স্মরণসভার আয়োজন করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোরশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন নুরুল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী। সভায় সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন মাহবুব খান, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, আইপিপি লায়ন হাসান আকবর, সহ সভাপতি লায়ন ফজলে করিম লিটন, লায়ন বিজয় শেখর দাশ, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন বাপন দাশগুপ্ত, লায়ন মোহাম্মদ জহির, লায়ন আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের মাঝে নগর যুবলীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধপাঁচ নির্যাতনকারীর জামিন নামঞ্জুর