রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবারের মাঝে গত ২১ জুলাই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল এবং ২ কেজি ভোজ্যতেল প্রদান করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট আনোয়ারুল কবির কামরুল, ক্লাব প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন, ভাইস প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম এবং জয়েন্ট সেক্রেটারি রোকেয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন নেপাল থেকে আগত বিকাশ এবং ভান্তে মথং। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট বলেন, মানবসেবাই রোটারির মূল দর্শন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ। প্রেস বিজ্ঞপ্তি।












