চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে গত ২১ জুলাই বিকাল ৪টায় ত্রি–কলা সঙ্গীত একাডেমীর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোমা দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নীলরত্ন দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর.কে রুবেল। পুলিশ সুপার (অব.) চট্টগ্রাম কাজী শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক চন্দন চক্রবর্ত্তী। একাডেমীর সাবেক শিক্ষার্থী সুকন্যা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমীর উপাধ্যক্ষ নৃত্য প্রশিক্ষক মিসেস মৌসুমী দেবী। বিভিন্ন পর্বের তত্ত্বাবধানে ছিলেন তবলা প্রশিক্ষক সেতু ধর, গীটার প্রশিক্ষক বিজয় দাশ, চিত্রাঙ্কন প্রশিক্ষক মিসেস শান্তা দত্ত, কী–বোর্ডে ছিলেন বাদক রুমেন শীল, অর্থপ্যাডে ছিলেন সজীব মহাজন। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য, তবলা, গীটার, চিত্রাঙ্কন ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুখরিত করেন। প্রধান অতিথি বলেন, সঙ্গীত হলো আত্মার ভাষা। একটি গান সুর বা শব্দের খেলা নয়, এটি মানুষের মনের কষ্ট ভুলিয়ে দেয় এবং ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে। মূখ্য আলোচক বলেন, যারা এ স্কুলে গানের চর্চা করেন তারা অনেক ভাগ্যবান। তারা এমন একটি শিল্পের সাথে যুক্ত যা আপনাদের শুধু একজন ভালো শিল্পী নয় বরং একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সভাপতির সমাপনী বক্তব্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











