পটিয়া উপজেলার কইশ্যাপাড়ায় হযরত এরশাদ উল্লাহ শাহ্ (রহঃ) স্মৃতি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শাওন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, মানবিক ও সেবামূলক সমাজ গড়ার লক্ষ্যে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হবে। তারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থী ও উপস্থিত সবার মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












