রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে| ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্রান্ড বলরুমে গতকাল শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সৌহার্দ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়|
নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে| ভোট শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক ফলাফল প্রকাশ করে| ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয় অর্জন করেন|
চট্টগ্রাম থেকে রিহ্যাব এর সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন| চট্টগ্রাম থেকে আরও ২ জন রিহ্যাব এর পরিচালক হিসেবে নির্বাচিত হন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর| রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ জন আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন যথাক্রমে ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, ˆসয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ ও আশীষ রায় চৌধুরী|
রিহ্যাব এর নতুন নেতৃত্ব আবাসন খাতের সকল স্টেকহোল্ডার—ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে আবাসন খাতের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন| এর ফলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান আসবে|
নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ ˆতরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন|










