নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ–১ অধিশাখার পরিচালক মো. মনির হোসেন এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আগামীকাল (আজ) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমান পরিস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। গুরুতর অসুস্থততার কথা জানিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।












