শত্রু–মিত্র
লেখক লিখবে – শিল্পী আঁকবে
বাস্তবতার চিত্র
তার কাছে নেই শত্রুপক্ষ
তার কাছে নেই মিত্র।
কে কী ভাববে, কে কী বলবে
ধারবে না ধার কিচ্ছু
তার পেছনে যতই লাগুক
যতই ছোটাক বিচ্ছু।
তার মতো সে পথ চলবে
ভাবনাটা তার উচ্চ
বর্তমানেই সন্তুষ্ট
ভবিষ্যতটা তুচ্ছ।৩











