রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

আমরা

আমরা হলাম লেখক মানুষ

আমাদের কোনো দলও নেই

আশেপাশে নেই কর্মীবাহিনি

অন্তর্গত বলও নেই।

আমাদের কাজ আমরাই করি

পরোয়া করি না কাউকে

যত গুণী আছে, সম্মান করি

পাত্তা দিই না ফাওকে।

কেউ ভালোবাসে কেউ কাছে আসে

কেউ ঘৃণা করে সমানেই

তবু বলে যাই বুকে জোর নিয়ে

ভুল কর্মের ক্ষমা নেই।

পূর্ববর্তী নিবন্ধভূমির সব তথ্য এক জায়গায়, পাওয়া যাবে সেবাও
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক গানে অশ্লীলতা