ক্ষমতা পেলেই
ক্ষমতা পেলেই মমতা হারায়
সমতা হারায় কেউ–
কেউ হয়ে যায় পারফেক্ট ম্যান
কেউ কেউ হয় ফেউ।
ক্ষমতা পেলেই বদলায় ভাব
আচরণে কেউ ষাঁড়
ক্ষমতা পেলেই রাতারাতি হয়
কেরানিও অফিসার।
ক্ষমতার গুণে শক্তি–মহড়া
মানে না তো কেউ হার,
যে–যেখানে আছে ক্ষমতায় নাচে
পেতে চায় অধিকার।














