রাঙ্গুনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার সজল দে (৪৮), নেত্রকোনার রাবারঘোনা এলাকার মো. আলাল উদ্দিন (৪০) এবং রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার মো. শোয়াইব। এরমধ্যে সজল দে’কে ৭ দিনের, মো. আলাল উদ্দিনকে ৫ দিনের এবং মো. শোয়াইবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়। মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।












