রাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে তিন হাজার পিস ইয়াবা নিয়ে গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে রাঙামাটির কোতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জলমনি চাকমা (৪৯) গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তার আরেকজন হলেন বিলাইছড়ি উপজেলার বাসিন্দা নতুন বাবু চাকমা (৩৯)

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকেন্দার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার এলাকা থেকে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬