চকবাজার এলাকা থেকে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোমো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)

চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সীমান্তে কঠোর নজরদারি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার