যুবলীগের সম্মেলনে ব্যানার, ফেস্টুন নিয়ে প্রবেশ করা যাবে না

স্লোগান শুধু তিনজনের নামে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে তিনদিনব্যাপী ধারাবাহিকভাবে শুরু হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর যুবলীগের সম্মেলন। এবারের সম্মেলনস্থলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেউ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাড়া অন্য কারো নামে শ্লোগান দেয়া যাবেনা। গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে আগামীকাল ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে মহানগর শাখার সম্মেলন হবে। তিন শাখার নেতাকর্মীকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী নিবন্ধদেড়যুগ পর আসছে নতুন নেতৃত্ব
পরবর্তী নিবন্ধবাঙালি জাতিসত্তাকে এগিয়ে নিতে কাজ করে গেছেন নজরুল