যুবদল নেতার শয্যাপাশে গিয়াস কাদের চৌধুরী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ইশতিয়াক চৌধুরী অভিকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির ভাইস–চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

গত রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিকে দেখতে যান তিনি। এ সময় তার শয্যা পাশে বসে চিকিৎসার খবরাখবর নেন। তার দ্রুত আরাগ্যে কামনা করেন গিয়াস কাদের। আজাদীর রাউজান প্রতিনিধি জানান, শহর থেকে মোটরসাইকেল যোগে রাউজানের পাহাড়তলী বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেট কার চাপা দিলে আহত হন অভি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা কনসার্ট স্থগিত
পরবর্তী নিবন্ধকূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান বিজিএমইএর