৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর গোল মোহাম্মদ সওদাগর বাড়ী নিবাসী মরহুম বাবুল হক মাস্টারের ২য় পুত্র মোহাম্মদ হোসেন গত ১৬ অক্টোবর ইসলামিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদে জোহর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হোসেনের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন মোঃ মহসিন মুরাদ, শওকত আকবর, মোহাম্মদ আলী কন্ট্রাকটার, ইয়াছির আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













