মেরিন একাডেমির ৬ষ্ঠ অফিসার্স জেনারেল মিটিং

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৬ষ্ঠ অফিসার্স জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে একাডেমির নতুন কনফারেন্স রুমে এ্যাডজুটেট লেফটেন্যান্ট কমান্ডার মো. ইয়াসির চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ড্যাট নৌপ্রকৌ. মো. মঞ্জুরুল কবীর।

সভায় একাডেমির নিরাপত্তা নিশ্চিতে গেইট পাস (আইডি কার্ড) তৈরি এবং সরকারি নিয়ম মেনে দ্রুত কেনাকাটা (প্রকিউরমেন্ট) সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের ছুটিতে বিদেশি ক্যাডেটদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফিমেল ক্যাডেট ব্লকে হাউস মিসট্রেসের মাধ্যমে তদারকি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এছাড়া ৯ মে থেকে শুরু হওয়া চীনা ভাষা শিক্ষা কোর্সের বই কেনা, ক্যাডেটদের মিডটার্ম পরীক্ষা গ্রহণ এবং রেজিমেণ্টাল ও আবাসিক প্রশিক্ষণের মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ক্যাডেটদের শাস্তি দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১০ বছর পূর্তিতে অনুষ্ঠান