নেট দুনিয়া পাগল হলো
বল গড়ালো মাঠে
চারিদিকে আলোচনা
দোকান পাড়া হাটে।
খুশির জোয়ার পাড়ায় পাড়ায়
উঠছে কেঁপে দিল
কেউ সাপোর্টার আর্জেন্টিনার
কেউ করে ব্রাজিল।
কেউবা নেইমার এমবাপ্পে
কেউবা বলে মেসি
যুক্তি তর্কে বলে সবাই
নিজ সাপোর্টার বেশি।
বাঁশির আওয়াজ শুনে বুকে
দুরুদুরু কাঁপন
বিশ্বকাপের মহারণে
করছি দিন যাপন।











