মা আছেন গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ মা আছেন পৃথিবীতে সকলের ঘরে মা আছেন কবিতায় ছন্দের ঝড়ে। মা আছেন পরপারে স্বর্গের রাণী মা আছেন অন্তরে হয়ে মহারাণী। মা থাকা না থাকা নেই কোনো ভেদ কখনো করো না প্রিয় মায়ের প্রভেদ। পৃথিবীতে স্রষ্টার প্রতিনিধি মা মা আছেন ঘরে ঘরে সবার সেরা।