অসংখ্য মুখ দেখেছি আমি নগরের কোলাহলে,
কত হাসি ফুটতে দেখেছি নীরব অন্তরালে।
কত মধুর বচন শুনি, শব্দে মধুর মায়া;
অন্তরজুড়ে শূন্যতা শুধু, ভালোবাসার নেই ছায়া।
কত বিচিত্র বসন দেখি, বাহারি তাদের বেশ;
অথচ অন্তর অনাবৃত মানুষ হওয়ার নেই রেশ।
অনেক চোখ দেখেছি আমি, চোখে ছিল আলোর মেলা,
আর মনের জানালায় জ্বলছিল অন্ধকারের খেলা।
অনেক পোশাক দেখেছি আমি, সাজে সবাই রঙিন;
তারা শুধু পোশাক পরেছে, মানুষ বলাটা কঠিন।
তাই আজও পথ চলতে চলতে একটি মানুষ খুঁজি
যার হৃদয়ে মানবতা আছে, আর চোখে মানবতার পুঁজি।






