মাইজভাণ্ডার দরবারে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল আজ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (ক.) ১১৮তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ ‘দরবার–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দান’এ ‘তাযকেরা–এ–চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল–২০২৪’ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীস্থ ‘গাউসিয়া হক মনজিল’–এর সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট–এর ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্‌ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

পূর্ববর্তী নিবন্ধদ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধসখে কেনা নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়ে হাসপাতালে বাবা-ছেলে