মহানবীর (দ.) আদর্শ ধারণ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হবে

আন নূর মাওলিদ সেলিব্রেশনে এমপি আবু সুফিয়ান

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

আন নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে আন নূর মাওলিদ সেলিব্রেশন ২০২৬’ গতকাল শনিবার নগরীর কাজির দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, আজ মুসলিম উম্মাহও মহানবীর (.) আদর্শ ধারণ করতে পারছে না। ফলে শান্তিস্বস্তি আসছে না। আমরা মহানবীর আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মনে প্রাণে ধারণ করতে পারলে আমাদের জীবন ধন্য ও সার্থক হবে। মহানবীর (.) ভালোবাসাই ঈমানের দাবি বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ সাইফুল আযম আযহারী। তিনি বলেন, পৃথিবীতে আজ মানসিক হাহাকার চলছে। এর থেকে পরিত্রাণ পেতে ইসলাম ও মহানবীর (.) জীবনাদর্শকে আমাদের ধারণ করতে হবে। আজ মানুষ নানা সমস্যায় জর্জরিত। মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনয় অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন বিশ্ববিখ্যাত ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, না’তে রাসূল (.) পরিবেশন করেন প্রখ্যাত নাত খা মুহাম্মদ নূরুল মুস্তফা খসরু, নির্ধারিত বিষয়ের উপর আলোচনয় অংশ নেনসৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, . নুরুন্নবী আযহারী, সৈয়দ সাইফুল ইসলাম বারী, মিশকাতুল ইসলাম কাদেরী, সৈয়দ মিনহাজুর রহমান। অতিথি ছিলেনসাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, শাহজাদা কাযী আবুল ফোরকান হাশেমী, শাহজাদা জিল্লুল করিম কুতুবী, শাহজাদা সৈয়দ এহসানুল করিম ইছাপুরী, শাহজাদা মুশকিল কোশা আমিরী, . সেলিম জাহাঙ্গীর, হাসনাত শোয়েব, খোরশেদুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, আনোয়ার হোসেন লিপু, নজরুল হোসাইন, নজবুল হোসাইন, পীরজাদা মনিরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিশাদ কুদ্দুস আকবরী। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জরুরি মতবিনিময় সভা