২৮নং পাঠানটুলী ওয়ার্ড ব্ল্যাক বেরি বয়েজ ক্লাব আয়োজিত মরহুম মীর আহমদ কন্ট্রাক্টর স্মৃতি দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় বাংলাবাজার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেসরকারি কারাপরিদর্শক ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আজিজুর রহমান আজিজ। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, মোহাম্মদ জামশেদ, মরহুম মীর আহমদ কন্ট্রাক্টর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষে মো. বাহার উদ্দিন, মো. ফয়সাল, মো. মাহফুজ, মো. ফারহান আসিফ, ইব্রাহিম খলিল তুষার, মোহাম্মদ সাইমন প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী এবং বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন।













