ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুবর্ণার নতুন মিউজিক ভিডিও ‘জোছনা রাতে’

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জনপ্রিয় সংগীত শিল্পী সুবর্ণা রহমানের নতুন মিউজিক ভিডিও ‘জোছনা রাতে’ অনানুষ্ঠানিকভাবে ইউটিউব চানেলে রিলিজ হয়েছে গত বৃহস্পতিবার। শাওন পান্থের লেখা এবং হৃদয় হাসিলের সুরে মিষ্টি ভালোবাসার এই গানটির মিউজিক কম্পোজ করেছেন হৃদয় হাসিন ও সায়েম রহমান। ভিডিও সম্পাদনায় অনিমেষ শর্মা। গানটির বিষয়ে শিল্পী সুবর্ণা রহমান বলেন, এ ধরনের গান আমি আগে কখনো করিনি। এটাই আমার প্রথম। এক্সপেরিমেন্টাল একটা কাজ। আমার গানের দর্শকশ্রোাতাদেরকে নতুন কিছু উপহার দেয়ার জন্যই গানটি করা। আমি আশাবাদী গানটি দর্শকশ্রোতাদের ভালো লাগবে। আমি আশাবাদী গানটি সবার ভালোবাসা পাবে।

পূর্ববর্তী নিবন্ধসোনারতরীর শিক্ষার্থীদের নিয়ে সঙ্গীতায়োজন ‘সভাগায়ন’
পরবর্তী নিবন্ধসামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র