বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর–খরন্দ্বীপ ইউনিয়নের শ্রীপুর মুন্সিপাড়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স’র উদ্যোগে ও সায়রা–জহির ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ও হেলথ ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সেলাই মেশিন বিতরন, হুইল চেয়ার, ক্রাচ, মশারি, ওষুধ সামগ্রী ও চশমা বিতরণ এবং ৪টি এতিমখানায় শুকনো খাবার, বৃক্ষরোপণসহ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ডেঙ্গু, হাম ও শিশু ক্যান্সার সচেতনতার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে প্রায় সহস্রাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং চক্ষু রোগের ছানি অপারেশনের জন্য ৫৩জন সনাক্ত হয়। লায়ন মোহাম্মদ ইউনুছ ও সায়রা–জহির ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে এবং লায়ন মোহাম্মদ আজাদ মঈনুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিক, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিডিজি লায়ন কোহিনুর কামাল, লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন লায়ন মো. জিল্লুর রহমান, লায়ন মো. মুছা, সাংবাদিক মুস্তফা নঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুল হক মামুন, নিজাম উদ্দিন মাহমুদ মাসুম, চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষক মো. কামাল উদ্দিন, লায়ন কামাল পাশা, লায়ন মো. টিপু সোলতান চৌধুরী, লায়ন মো. শাহ আলম, লায়ন কোরবান আলী, লায়ন জুয়েল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।













